কমলগঞ্জে শীতবস্ত্র বিতরণ

January 24, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে নবীন সেবা সংঘ মির্জাপুর সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায়, দরিদ্র পরিবারের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার ২৩ জানুয়ারি সন্ধ্যায় স্থানীয় মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সংস্থার সভাপতি মো: জসিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১নং রহিমপুর ইউপি (স্বর্ণপদকপ্রাপ্ত) চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল। সংস্থার সাধারণ সম্পাদক ফজলুর রহমান ও যুগ্ম সম্পাদক জুনেদ আহমেদর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল হান্নান চিনু, আবুল ফজল চৌধুরী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রভাষক মোহাম্মদ আব্দুল আহাদ, পতনঊষার ইউপি প্যানেল চেয়ারম্যান-১ নারায়ন মল্লিক সাগর, ইউপি সদস্য হাজী আব্দুল খালিক কবির। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক হারুন মিয়া, শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল বশর জিল্লুল, সংস্থার সহসভাপতি সুমন আহমদ, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান চৌধুরী রাসেল, সংস্থার সদস্য সৈয়দ রাজিব আলী, ইকবাল হোসেন তালুকদার প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন শাজাদ চৌধুরী, সুফি মিয়া, আব্দুল মোহিত হাসানী, নবীন সেবা সংঘ মির্জাপুর সমাজ কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবগ।
অনুষ্ঠানে অর্ধশতাধিক অসহায় দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com