কমলগঞ্জে সোস্যাল ক্লাবের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ

প্রনীত রঞ্জন দেবনাথ॥ আমেরিকায় বসবাসরত মৌলভীবাজার বাসীদের অনুপ্রেরণায় ও আর্থিক সহযোগীতায় গঠিত মৌলভীবাজার সোস্যাল ক্লাবের উদ্যোগে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার প্রায় শতাধিক এতিম মাদ্রাসার ছাত্র ও প্রতিবন্ধিদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। ২৪ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের মোহাম্মদিয়া মাদ্রাসা শ্রীনাথপুর ও রূপশপুর লুৎফিয়া ইসলামিয়া মাদ্র্রাসার এতিম ও প্রতিবন্ধিদের শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। মৌলভীবাজার সোস্যাল ক্লাবের এডমিন সুমন মোহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ এর সভাপতি মো: খালেদ চৌধুরী।
মৌলভীবাজার সোস্যাল ক্লাবের দেশীয় সদস্য জুয়েল আহমদ এর সঞ্চালনায় এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শামীম আহমদ, আব্দুল কাইয়ুম, সৈয়দ ছায়েদ আহমদ, তাজুল চৌধুরী, মো: সেলিমুর রহমান, রুষেব আহমদ, সোয়েব আহমদ, লিপন মিয়া মেম্বার, সাহেদ মেম্বার, রূপশপুর লুৎফিয়া ইসলামিয়া মাদ্র্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম, পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ মিনহাজ রশীদ, মোহাম্মদিয়া মাদ্রাসা শ্রীনাথপুর এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা জামাল উদ্দিন প্রমুখসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন