কমলগঞ্জে গাইনী চিকিৎসক সুধাকর কৈরীর অর্থায়নে ৬ শতাধিক শিক্ষার্থীকে স্কুল ড্রেস প্রদান

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জের ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছয় শতাধিক শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস বিতরণ করেন বিশিষ্টি গাইনী চিকিৎসক ডা. সুধাকর কৈরী। শনিবার ২৬ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় প্রথমে আলীনগর ইউনিয়নের কামুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৭৬ শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়। পরবর্তীতে পর্যায়ক্রমে একই ইউনিয়নের লাংলিয়া, যোগিবিল ও মঙ্গলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়।
ডা. সুধাকর কৈরী জানান, তার বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিনি নিজ ইউনিয়নের ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬২৯ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস বিতরণ করেন। প্রতি বছরই তিনি এভাবে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন কামুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক বিশ্বজিৎ সিংহ, লাংলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সুনীল কৈরী ও মঙ্গলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোশাহিদ আলীসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ।
এদিকে আলীনগর ইউনিয়নের যোগিবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাইনী বিশেষজ্ঞ ডা: সুধাকর কৈরীর নিজস্ব অর্থায়নে শিক্ষার্থীদের পোষাক বিতরণ ও অভিভাবক সমাবেশ শনিবার ২৬ জানুয়ারি দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এসএমসির সাবেক সভাপতি ও মহিলা ইউপি সদস্যা আমিরুনেছার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইনী বিশেষজ্ঞ ডা: সুধাকর কৈরী। সহকারি শিক্ষক মো: ফরিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডা. সুধাকর কৈরীর সহধর্মিণী রেবতী কৈরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন যোগিবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশীষ দেব ও চিতলীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবানন্দ কৈরী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, ম্যানেজিং কমিটি, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।



মন্তব্য করুন