কমলগঞ্জের শমশেরনগরে বেস্টওয়ের এসএসসি ব্যাচের বিদায় সংবর্ধনা

January 26, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে শিক্ষার্থীদের পাঠদানরত প্রতিষ্ঠান বেস্টওয়ের পক্ষ থেকে এসএসসি ব্যাচ-২০১৯ এর বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২৫ জানুয়ারি শুক্রবার সকাল ১০টায় প্রতিষ্ঠানের হলরুমে আনুষ্ঠানিকভাবে এই সংবর্ধনা প্রদান করা হয়।

বেস্টওয়ের পরিচালক শিক্ষক মো. মঈনুদ্দীন খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত শিক্ষক ও সংস্কৃতি ব্যক্তিত্ব কবি শহিদ সাগ্নিক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাউল শিল্পী ইউসুফ আলী, স্বাস্থ্যকর্মী রুবী আক্তার, ক্লিন এন্ড বিউটিফুল এর সংগঠক শামসুল হক মিন্টু, সাংবাদিক নূরুল মোহাইমীন মিল্টন, কমলগঞ্জ প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক শাহীন আহমেদ, প্রতিষ্ঠানের পরিচালক সদস্য আশরাফ মাহমুদ। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের এসএসসি-২০১৯ সনের ব্যাচের ৭০ জন শিক্ষার্থীকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com