শোক সংবাদ ॥ আব্দুল বারি ॥
January 26, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ দৈনিক ভোরের ডাক পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি জয়নাল আবেদীন এর পিতা আব্দুল বারি (৯৩) দীর্ঘদির রোগভোগের পর ২৬ জানুয়ারী শনিবার সকাল ১১ টায় কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের দক্ষিণ বিলেরপার গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মুত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বিকাল ৫ টায় দক্ষিণ বিলেরপার জামে মসজিদ সংলগ্ন মাঠে মরহুমের নামাজের জানাযা শেষে গ্রাম্য কবরস্থানে দাফন করা হয়। সাংবাদিক জয়নাল আবেদীন এর পিতার মৃত্যুতে কমলগঞ্জ প্রেসক্লাব, কমলগঞ্জ সাংবাদিক সমিতি ও কমলগঞ্জ রিপোটার্স ইউনিটির সদস্যরা গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।



মন্তব্য করুন