কমলগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

January 26, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥  কমলগঞ্জে বৈদ্যুতিক ছেঁড়া তারে জড়িয়ে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার ২৬ জানুয়ারি সকালে আদমপুর ইউনিয়নের মধ্যভাগ গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ছাত্রের নাম ইকরাম উদ্দিন (১৪)। সে মধ্যভাগ গ্রামের শফিকুর রহমানের ছেলে ও স্থানীয় এম, এ, ওহাব উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মধ্যভাগ এলাকায় শনিবার সকালে দোকানে যাওয়ার পথে ব্যাটমিন্টন খেলার জন্য মাঠের মধ্যে নেয়া বৈদ্যুতিক লাইনের তারে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই ইকরাম নিহত হয়। পরে খবর পেয়ে সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ থানার এসআই বেলায়েত হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ইকরামের লাশ উদ্ধার ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের পরই বুঝা যাবে আসল ঘটনা কি। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com