কমলগঞ্জের কালেঙ্গা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠান

January 29, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান মঙ্গলবার (২৯ জানুয়ারি) দুপুরে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দেলোয়ার হোসেন বাচ্চুর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মীর সাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক অনুরানী ভৌমিক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ: প্রধান শিক্ষক নাসির উদ্দিন চৌধুরী, সহকারি শিক্ষক শাহীন মিয়া, সহকারি শিক্ষিকা আকলিমা চৌধুরী। মিলাদ মাহফিল পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক রুহুল আমীন। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

পরে ২০১৯ সালের এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র ও বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। চলতি বছরে কালেঙ্গা উচ্চ বিদ্যালয় থেকে ১০৭ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com