কমলগঞ্জের গংগানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ

January 30, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের গংগানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ, শিক্ষা উপকরণ ও আলোচনা সভা মঙ্গলবার ২৯ জানুয়ারি দুপুরে বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়। কমলগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: মোশারফ হোসেনের সভাপতিত্বে ও মঙ্গলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোশাহীদ আলী সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নীল কুমার সিংহ (নীলু)। স্বাগত বক্তব্য রাখেন গংগানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফিয়া বেগম। অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন মুন্সীবাজার ইউপি প্যানেল চেয়ারম্যান-১ শফিকুর রহমান, প্রধান শিক্ষক মামুনুর রশীদ ভূঁইয়া, প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, প্রধান শিক্ষক নুর উদ্দিন,  সহকারি শিক্ষক মো: আজিজুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি সৌরভ সিংহ প্রমুখ। পরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান বিদ্যালয়ের মাটি ভরাট ও মূল সড়ক থেকে বিদ্যালয় পর্যন্ত ইটসলিং করে দেয়ার জন্য  ব্যবস্থা নিবেন বলে আশ্বাস প্রদান করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com