কালেঙ্গায় শিশু ধর্ষণের শিকার

স্টাফ রিপোর্টার॥ কমলগঞ্জ উপজেলার পশ্চিম কালেঙ্গা এলাকায় এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠেছে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধর্ষনের স্বীকার শিশুটির বাড়ি পশ্চিম কালেঙ্গা।
পরিবার সূত্রে জানাগেছে, ২৯ রাত অনুমান ৮টার দিকে দোকান থেকে আসার সময় তার দাদী তাকে ডাকছে বলে একই এলাকার জালাল তাকে নিয়ে যায়, এরপর জালাল তার গায়ের উড়না মুখে পেছিয়ে তাকে একটি টিলার উপরে নিয়ে ধর্ষন করে। এ সময় আরো কয়েকজন মিলে তারা তাকে ধর্ষণ করে। রুতর অসুস্থ হয়ে পরলে তাকে ৩০ জানুয়ারি বুধবার তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চলছে।
ধর্ষনের স্বীকার শিশুটির মা বলেন, তার বয়স মাত্র ১৩ বছর, এতো অল্প বয়সে আমার মেয়েকে পাশন্ডরা এমন অত্যাচার করল। তিনি দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।
তবে ধর্ষনের ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি। ধর্ষনের স্বীকার শিশুটির বাবা বাচ্চু মিয়া বলেন স্থানীয়রা সালিসের মাধ্যমে মিমাংসার জন্য তাকে অনুরোধ করছেন।



মন্তব্য করুন