মৌলভীবাজার পৌরসভার ভার্চুয়াল হোল্ডিং ট্যাক্স বিলিং সফটওয়্যার কর্মশালা

June 30, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌরসভার সভা কক্ষে তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের আয়োজনে মৌলভীবাজার পৌরসভার পরিচালনায় ভার্চুয়াল হোল্ডিং ট্যাক্স বিলিং সফটওয়্যার কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় অংশগ্রহণ করেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, সচিব মোঃ ইসহাক ভূঁইয়া, কর নির্ধারক এ কে এম নূরুজ্জামান, সহকারী কর নির্ধারক মোঃ ময়নুল ইসলাম, কর আদায় কারী জিয়াউল ইসলাম, সহকারী কর আদায় কারী ধনঞ্জয় দেব, জসিম আহমদ চৌধুরী ও কম্পিউটার অপারেটর জুনায়েদ আহমেদ। ঢাকা থেকে কর্মশালা পরিচালনা করেন আইটি স্পেশালিস্ট সেলিম রেজা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com