মৌলভীবাজারে আরও ১১জনের করোনা শনাক্ত
June 30, 2020,

সাইফুল্লাহ হাসান॥ মৌলভীবাজারে আজ ১১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। তারা সবাই কুলাউড়া উপজেলার। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩০ জনে।
৩০ জুন মঙ্গলবার দুপুরে সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নতুন আক্রান্ত সবাই কুলাউড়া উপজেলার। জেলায় মোট আক্রান্ত ৪৩০। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ১৯৮ জন ও মৃত্যু বরণ করেছেন ৪ জন।
মৌলভীবাজারে করোনা পরীক্ষার জন্য পিসিআার ল্যাব না থাকায় রিপোর্ট আসতে সপ্তাহ থেকে দশ দিন লেগে যাচ্ছে। এখনও রিপোর্ট আসার অপেক্ষায় রয়েছে প্রায় ৮শ। করোনায় আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করেন ৭ জন ও করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩০ জনের।



মন্তব্য করুন