বালু বোঝাই ট্রাক ড্রেনের উপর উল্টে পড়লো
June 30, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শ্রীমঙ্গল সড়কে একটি বালু বোঝাই ট্রাক ড্রেনের উপর উল্টে পড়েছে। এসময় পথচারী বা ব্যবসা প্রতিষ্ঠানের কেউ উপস্থিত না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
ব্যবসায়ী আব্দুস সামাদ আজাদ জানান, ট্রাকটি এখানে থামানো অবস্থায় দাঁড়িয়ে ছিলো। হঠাৎ একপাশে হেলে পড়ে যায়। তিনি জানান, হয়তো ট্রাকটিতে বেশি বালু বোঝাই ছিলো তাই ঘটনাটি ঘটেছে। এসময় আশেপাশের ব্যবসায়ীদের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়।



মন্তব্য করুন