মৌলভীবাজারে করোনায় আক্রান্ত হয়ে ২ জন ও করোনা উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু

July 2, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতাললের আইসোলেশনে সন্ধ্যার কিছু আগে করোনায় আক্রান্ত হয়ে পুলিশের অবসরপ্রাপ্ত এসআই মোঃ মহসিন রেজভীর মৃত্যু হয়। তিনি শহরেরর রঘুনন্দন পুর এলাকায় বসবাস করতেন। একই আইসোলেশনে বিকেলে করোনা উপসর্গ নিয়ে কুলাউড়ার হাফিজ মিয়া নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

এর আগে শহরতলীর সোনাপুর এলাকার ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোজ্জামেল হক রাব্বির পিতা তোফাজ্জল হক করোনায় আক্রান্ত হয়ে দূপুরে নর্থ ইষ্ট হাসপাতালে মৃত্যু হয়। এনিয়ে আজ মৌলভীবাজারে করোনায় ২ জন ও করোনা উপসর্গ নিয়ে ১ জন সহ মোট ৩ জনের মৃত্যু হয়। বৃহস্পতিবার ২ জুলাই রাতে মৌলভীবাজার সদর হাসপাতালের আরএমও ডাঃ আহমেদ ফয়সল জামান বিষয়টি নিশ্চিত করেন।

সব মিলিয়ে মৌলভীবাজারে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫’শ জনে। যাদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২১৫ জন। জেলায় করোনা পরীক্ষার জন্য পিসিআার ল্যাব না থাকায় রিপোর্ট আসতে সপ্তাহ থেকে দশ দিন লেগে যাচ্ছে। এখনও রিপোর্ট আসার অপেক্ষায় রয়েছে প্রায় ৫শ। করোনায় আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করেন ৯ জন ও করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩১ জনের।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com