করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ কারী তোফাজ্জল হক এর দাফন-কাপন করল তাকরীম ফাউন্ডেশন

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার ১১ নং মোস্তফা পুর ইউনিয়নের সোনাপুর গ্রামের বাসিন্দা প্রবীন মুরব্বী ও সেচ্ছাসেবকলীগ মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাব্বি এর পিতা মৃত তোফাজ্জল হক (তপু) এর ইসলামী শরীয়ত মোতাবেক গোছল, জানাজা ও দাফন করল তাকরীম ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখা।
বৃহস্পতিবার ২ জুলাই সন্ধা ৬.৩০ মিনিটে মৌলভীবাজার পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমান এর নির্দেশনায় ও ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব আয়াছ আহমদ এর উপস্থিতিতে সেচ্ছাসেবকলীগ নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতির মাধ্যমে সামাজিক দূরত্ব বজায় রেখে তাকরীম ফাউন্ডেশন মৌলভীবাজার এর সিনিয়র সদস্য মাওলানা মাওলানা মাহফুজুর রহমান এর ইমামতি ও তাকরীম ফাউন্ডেশন এর সদস্যদের উপস্থিতিতে দাফন সম্পন হয়।
এ সময় তাকরীম ফাউন্ডেশন মৌলভীবাজার শাখার সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার টিম প্রধান সাইফুল ইসলাম সরকার (জুনেদ), সহকারী টিম প্রধান এস এম গোলাম কিবরিয়া, জেলা টিম সমন্নয়কারী সুমন আহমদ, সিনিয়র সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন ছোবহান আলী, আব্দুল আহাদ, মনির মিয়া, তাজুল ইসলাম, আলমগীর আহমদ, মোঃ জসিম উদ্দীন, সেলিম আহমদ, মোঃ শিপন মিয়া, মোস্তাকিম আহমদ মহিন, শাহিন আহমদ সহ প্রমুখ।
উল্লেখ্যযে তোফাজ্জল হক (তপু) বৃহস্পতিবার ২জুলাই দুপুর ১.২০ মিনিটে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন।
এ বিষয়ে জানতে চাইলে তাকরীম ফাউন্ডেশন মৌলভীবাজার এর টিম প্রধান সাইফুল ইসলাম (জুনেদ) আমাদের জানান, আমারা রাজনগর উপজেলার নির্বাহী কর্মকতা প্রিয়াঙ্কা পাল এর নির্দেশনায় আমাদের জেলা টিমের সদস্যরা ঐখানে উপস্থিত হয়ে ইসলামী শরীআত অনুযায়ী ঐ মৃত ব্যক্তির গোছল, জানাজা ও দাফন সম্পন্ন করি। ইনশাআল্লাহ আমরা আগামীতেও এই ধরনের মানবিক কাজে সহায়তা করতে প্রস্তুত আছি।
মৌলভীবাজারে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫’শ জনে। যাদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২১৫ জন। জেলায় করোনা পরীক্ষার জন্য পিসিআার ল্যাব না থাকায় রিপোর্ট আসতে সপ্তাহ থেকে দশ দিন লেগে যাচ্ছে। এখনও রিপোর্ট আসার অপেক্ষায় রয়েছে প্রায় সাড়ে ৪’শ। করোনায় আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করেন ৯ জন ও করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩৪ জনের।



মন্তব্য করুন