করোনা পজেটিভে মৃত পুলিশের অবসরপ্রাপ্ত এসআইর দাফন করল তাকরীম ফাউন্ডেশন

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌর শহরের লিয়াকত আলী সড়ক, রঘুনন্দন পুর এর বর্তমান বাসিন্দা অবসরপ্রাপ্ত পুলিশের সাব ইন্সপেক্টর মোঃ মহসীন রেজভী (৬৫) এর গোছল, জানাজা ও দাফন করল তাকরীম ফাউন্ডেশন ।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন এর নির্দেশনায়,মৌলভীবাজার পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব আয়াছ আহমদ এর সার্বিক সহযোগিতা ও উপস্থিতিতে বৃহস্পতিবার ২ জুলাই ১১,৩০ মিনিটে তাকরীম ফাউন্ডেশন মৌলভীবাজার এর সিনিয়র সদস্য মাওলানা মাওলানা মাহফুজুর রহমান এর ইমামতি ও তাকরীম ফাউন্ডেশন এর সদস্যদের উপস্থিতিতে দাফন সম্পন হয় শহরের ঠিকর বাড়ী কবরস্থানে। এ সময় তাকরীম ফাউন্ডেশন মৌলভীবাজার এর টিম প্রধান সাইফুল ইসলাম সরকার (জুনেদ), সহকারী টিম প্রধান, এস,এম গোলাম কিবরিয়া, জেলা টিম সমন্নয়কারী সুমন আহমদ, সিনিয়র সদস্য, সিনিয়র সদস্য,আব্দুল আহাদ, সিনিয়র সদস্য, মোঃ মনির মিয়া, সিনিয়র সদস্য,মোঃ তাজুল ইসলাম, সিনিয়র সদস্য, আলমগীর আহমদ, মোঃ জসিম উদ্দীন, শাহিন আহমদ,উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে মৃত মোঃ মহসীন রেজভী বাড়ি বিবাড়িয়া জেলার কসবা উপজেলায়।
মৌলভীবাজারে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫’শ জনে। যাদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২১৫ জন। জেলায় করোনা পরীক্ষার জন্য পিসিআার ল্যাব না থাকায় রিপোর্ট আসতে সপ্তাহ থেকে দশ দিন লেগে যাচ্ছে। এখনও রিপোর্ট আসার অপেক্ষায় রয়েছে প্রায় সাড়ে ৪’শ। করোনায় আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করেন ১০ জন ও করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩৪ জনের।



মন্তব্য করুন