করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির দাফন-কাফনে ইকরামুল মুসলিমীন টিম

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার চাদঁনীঘাট ইউনিয়নের মাতারকাপন গ্রামের মির্জা ফারুক বেগ করোনা উপসর্গ নিয়ে ৩ জুলাই শুক্রবার মৃত্যু বরণ করেন।
জানা গেছে কয়েকদিন থেকে মির্জা ফারুক বেগ এর করোনা উপসর্গ জ¦র, কাশি দেখা দিলে বাড়ি থেকে মৌলভীবাজারের ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। সদর উপজেলা নির্বাহী অফিসার শরীফুল ইসলাম অনুমোদনক্রমে ইকরামুল মুসলিমীন মৌলভীবাজার দাফন-কাফন সম্পন্ন করে। মৌলভীবাজার জেলা টিম প্রধান মাওঃ এহসানুল হক জাকারিয়া, তার টিমের সদস্যদের নিয়ে দাফন-কাফনে অংশগ্রহণ করেন। দুপুর ২ টা থেকে শুরু হয়ে বিকাল ৫ টা পর্যন্ত দাফন-কাফন কার্যক্রম চলে।
ইকরামুল মুসলিমীনের মৌলভীবাজার জেলা শাখার ৯ম দাফন-কাফন। শ্রীমঙ্গল উপজেলায় ৪টি, সদর উপজেলায় আজসহ ২ টি, জুড়ী উপজেলায় ২টি এবং কুলাউড়া উপজেলায় ১ টি কাফন-দাফন করে।
মৌলভীবাজারে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫’শ জনে। যাদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২১৫ জন। জেলায় করোনা পরীক্ষার জন্য পিসিআার ল্যাব না থাকায় রিপোর্ট আসতে সপ্তাহ থেকে দশ দিন লেগে যাচ্ছে। এখনও রিপোর্ট আসার অপেক্ষায় রয়েছে প্রায় সাড়ে ৪’শ। করোনায় আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করেন ১০ জন ও করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩৪ জনের।



মন্তব্য করুন