মৌলভীবাজারে আরও ৩৫ জন করোনায় আক্রান্ত : মোট আক্রান্ত ৫৫৭

July 6, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলায় নতুন করে আরো ৩৫ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে।

রোববার ৫ জুলাই মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয় এ তথ্যগুলো নিশ্চিত করেছে। জানা গেছে চলতি মাসের ১ এবং ২ তারিখের প্রেরণকৃত নমুনায় নতুনদের করোনা শনাক্ত হয়েছে।

নতুনদের মধ্যে জেলা সদরে ১২ জন, রাজনগরে ৫ জন, কুলাউড়ায় ৭ জন, জুড়ীতে ২ জন, কমলগঞ্জে ৩ জন,  শ্রীমঙ্গলে ৩ জন এবং  বড়লেখায় ৩ জন রয়েছেন।

মৌলভীবাজারে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৭ জনে। যাদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২৭৭ জন। জেলায় করোনা পরীক্ষার জন্য পিসিআার ল্যাব না থাকায় এখনও রিপোর্ট আসার অপেক্ষায় রয়েছে প্রায় সাড়ে ৪’শ। করোনায় আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করেন ১০ জন ও করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩৫ জনের।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com