হাসপাতালের আইসোলেশনে উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির করোনা পজেটিভ

July 6, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের আইসোলেশনে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারীর শরিরে করোনা পজেটিভ রিপোর্ট এসেছে।

সোমবার ৬ জুলাই মৌলভীবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারর ডাঃ আহমেদ ফয়সল জামান বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২ জুলাই মৃত ব্যক্তি হাফিজ মিয়া মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করলে তার নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়। পরে ৬ জুলাই সোমবার পিসিআর ল্যাব থেকে আসা তার রিপোর্টে করোনা পজেটিভ আসে। তার বাড়ি কুলাউড়া উপজেলার রবিরবাজারের মরিচা এলাকায়।

মৌলভীবাজারে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৭ জনে। যাদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২৭৭ জন। জেলায় করোনা পরীক্ষার জন্য পিসিআার ল্যাব না থাকায় এখনও রিপোর্ট আসার অপেক্ষায় রয়েছে প্রায় সাড়ে ৪’শ। করোনায় আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করেন ১১ জন ও করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩৫ জনের।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com