পররাষ্ট্র মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিবের সহায়তায় অক্সিজেন ও পিপিই প্রদান

স্টাফ রিপোর্টার॥ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিবের সহায়তায় তাকরীম ফিউনারেল ফাউন্ডেশনকে অক্সিজেন প্রদান করা হয়েছে।
সোমবার ৬ জুলাই দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল জিয়াউর রহমান এর মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিবের ছোটভাই ইমন আহমদ তরফদারের উপস্থিতিতে তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন এর উপদেষ্টা মনবীর রায় মন্জু, কাউন্সিলর ৪ নং ওয়ার্ড মৌলভীবাজার পৌরসভা ও সভাপতি, হিন্দু- বৌদ্ধ – খৃস্টান ঐক্য পরিষদ সদর উপজেলা কমিটি।
উপদেষ্টা আলহাজ্ব আয়াছ আহমদ, কাউন্সিলর ৮ নং ওয়ার্ড মৌলভীবাজার পৌরসভা। উপদেষ্টা, বিশিষ্ট সাংবাদিক, মৌলভীবাজার ২৪ ডটকম এর সম্পাদক এশিয়ান টিভি জেলা প্রতিনিধি, মাহবুবুর রহমান রাহেল, তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন মৌলভীবাজার এর টিম প্রধান সাইফুল ইসলাম সরকার জুনেদ। জেলা টিম সমন্নয়কারী, সুমন আহমদকে হস্তান্তর করা হয়।
মৌলভীবাজারের কৃতি-সন্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তানভীর আহমদ তরফদারের উদ্যোগে এবং উনার পরিবার ও বন্ধু-বান্ধবের সহযোগিতায় করোনা আক্রান্ত বা জরুরী রোগীদের সেবায় তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন এর ব্যবস্থাপনায় অক্সিজেন ব্যাংক স্থাপনের জন্য অক্সিজেন কন্সেন্ট্রেটর, পালস অক্সিমিটার, ১৫ পিছ পিপিই প্রদান করা হয়।



মন্তব্য করুন