মোটর সাইকেলসহ আন্তজেলা চোর চক্র গ্রেফতার

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ৫ জুলাই রবিবার রাত অনুমান অভিযান পরিচালনা করে মোটর সাইকেল উদ্ধার ও চোর গ্রেপ্তার করা হয়।
মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার মামলা নং- ২২, তারিখ- ২৫/০৬/২০২০ খ্রি. এর সন্দিগ্ধ পলাতক আসামী ১। সুহেল (৩৫), পিতা- আলম উল্লাহ, সাং- সাধুহাটি, সরকারবাজার, মৌলভীবাজার কে আটক করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে অপর সহযোগী আসামী ২। শাহিন মিয়া (৩৩), পিতা- মৃত ময়না মিয়া, সাং- গাভীগাঁও, রানীগাঁও, চুনারুঘাট, হবিগঞ্জকে তার নিজ বসতবাড়ি হতে আটক করি। তার দেখানো মতে Discover ১০০পপ মটর সাইকেল উদ্ধার করা হয়। পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা (কুলাউড়া) এর নিকট উদ্ধারকৃত মোটর সাইকেল ও আসামী বুঝিয়ে দেয়া হয়। উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।



মন্তব্য করুন