বাংলার নাট্যলোকের দুইশ’ পথশিশুদের মাঝে চাল বিতরণ
July 7, 2020,

স্টাফ রিপোর্টার॥ বাংলার নাট্যলোকের পক্ষ থেকে দুইশ’ পথশিশুদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। মৌলভীবাজার জেলা প্রশাসকের কাছ থেকে এই চাল বরাদ্দ করা হয়।
৬ জুলাই সোমবার দুপুরে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌরসভার মেয়র আলহাজ্ব ফজলুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি বকসি ইকবাল আহমদ, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব খালেদ চৌধুরী, মাছরাঙা টিভি প্রতিনিধি ফেরদৌস আহমেদ, পৌর কাউন্সিলর মনবীর রায় মঞ্জু, বাংলার নাট্যলোক সভাপতি দুরুদ আহমদ, সাধারণ সম্পাদক শ ই সরকার জবলু প্রমুখ।
জানা যায়, বাংলার নাট্যলোক সংগঠন পনের বছর যাবত নিজস্ব ব্যবস্থাপনায় জনহিতকর কাজ করে যাচ্ছে।



মন্তব্য করুন