বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট মৌলভীবাজার জেলা শাখার উদ্দ্যোগে বৃক্ষরোপণ

July 8, 2020,

স্টাফ রিপোর্টার॥  প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে- বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট মৌলভীবাজার জেলা শাখার উদ্দ্যোগে- বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

৭ জুলাই, মঙ্গলবার, সকাল ১১ ঘটিকায় মৌলভীবাজার সরকারি কলেজ প্রাঙ্গনে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট মৌলভীবাজার জেলা শাখার আহবায়ক দেবাশীষ রায়ের সভাপতিত্বে এবং যুগ্ম-আহবায়ক আনিসুল ইসলামের সঞ্চালনায় উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-আলহাজ্ব মিসবাউর রহমান, সাধারণ সম্পাদক- মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ডঃ ফজলুল আলী।

মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকবর আলী। সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার সুয়েব। মৌলভীবাজার সরকারি কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, নিজাম উদ্দিন রফি, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নজমুল হক।

এছাড়াও উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট মৌলভীবাজার জেলা শাখার সিনিয়র যুগ্ম- আহবায়ক- কমলেন্দু পাল, সদর উপজেলা কমিটির আহবায়ক- রোকনুজ্জামান খান রোকন, সদস্য সচিব- দেওয়ান মাজেদ চৌধুরী, সরকারি কলেজ কমিটির আহবায়ক- সৈয়দ নুহাশ আহমদ, সদস্য সচিব- গোলক দাশ সহ শতাধিক নেতাকর্মী।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com