নবনিযুক্ত জেলা প্রশাসক এর সাথে তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন এর সদস্যদের সৌজন্য সাক্ষাত

July 8, 2020,

স্টাফ রিপোর্টার॥  মৌলভীবাজার জেলায় নবনিযুক্ত জেলা প্রশাসক মীর নাহিদ আহসান সাথে কোভিড-১৯ (সন্দেহ ভাজন) রোগে মৃত ব্যক্তির দাফন ও দাহ কাজে নিয়োজিত মৌলভীবাজার জেলায় প্রতিষ্ঠিত ১ম সেচ্ছাসেবক টিম তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন মৌলভীবাজার এর সদস্যগনের সৌজন্য সাক্ষাত করেন।

বুধবার ৮ জুলাই  দুপুরে তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন মৌলভীবাজার এর উপদেষ্টা ও মৌলভীবাজার পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব আয়াছ আহমদ ও মৌলভীবাজার ২৪ ডটকম এর সম্পাদক, এশিয়ান টিভি মৌলভীবাজার এর জেলা প্রতিনিধি ও তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন এর উপদেষ্টা মোঃ মাহবুবুর রহমান (রাহেল)।

প্রথমে ফাউন্ডেশন এর উপদেষ্টা পরে তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন এর জেলা টিম প্রধান সাইফুল ইসলাম সরকার (জুনেদ), সহকারী টিম প্রধান এস.এম গোলাম কিবরিয়া ও জেলা টিম সমন্বয়কারী সুমন আহমদ নবনিযুক্ত জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় নবনিযুক্ত জেলা প্রশাসক মীর নাহিদ আহসান তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন এর সদস্যদের ধন্যবাদ জানান জাতির এই ক্রান্তিলগ্নে মৌলভীবাজার বাসীর পাশে থাকার জন্যে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com