খলিলপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও ইউপি মেম্বারের বিরুদ্ধে রাস্তা থেকে গাছ কাটার অভিযোগ

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও স্থানীয় ৮নং ওর্য়াডের মেম্বার হাজী আহমদ উদ্দিন কর্তৃক সরকারী গাছ কাটার অভিযোগ পাওয়া গিয়েছে।
জানা যায় সদর উপজেলার সরকার বাজার-গোরারাই বাজার এলজিইডির সড়কের পাশে লাগানো গাছ খঞ্জনপুর পুর, গোরারাই বাজার এলাকায় অবস্থিত ৫/৬ টি গাছ তার লোকজন দিয়েকেটে নিয়ে গেছেন ।
এ ব্যাপারে মোবাইলে মেম্বার আহমদ উদ্দিন এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন ২/৩ টা গাছ মরে গেছে লোকজনের উপরপরে দূর্ঘটনা ঘটতে পারে, সেই জন্য এগুলা কেটে রেখে দিয়েছি।
১নং খলিলপুর ইউনিয়ন চেয়ারম্যান অরবিন্দু পোদ্দার বাচ্চু’র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমার সাথে মেম্বার কোন যোগাযোগ করেননি। ওই এলাকা থেকে আমাকে গাছ কাটার বিষয়টি জানানো হয়েছে।
গোরারাই সরকার প্রাথমিক বিদ্যালয় ও গোরারাই বাজার ব্যাবসায়ী সমিতি সভাপতি খালিছুর রহমান জানান আমার প্রাইমারী স্কুলের গাছ ও বাজার মধ্যে একটি গাছ নিয়ে গেছেন মেম্বার। তাকে আপত্তি দিলে আমাদের সাথে হুমকি প্রদর্শনে কথা বলেন। লিখিত ভাবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি জানানো হবে।



মন্তব্য করুন