মৌলভীবাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী রুপি মিয়া আর নেই

July 11, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ¦ আব্দুর রহমান রুপি মিয়া (৮২) সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)।  তার মৃত্যুতে মৌলভীবাজার সর্বস্তরের মানুষ শোক প্রকাশ ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। বৃহস্পতিবার ৯ জুলাই রাত ১১ দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পর দিন শুক্রবার ১০ জুলাই মরহুমের নামাজে জানাজা বিকাল ৩ টায় নিজ বাড়ী শ্রীরাইনগরে অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, জেলা আওয়ামী লীগের সদস্য ও সমাজসেবক সাইফুর রহমান বাবুল এর বাবা। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com