মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের উদ্যাগে  বৃক্ষরোপন

July 11, 2020,

স্টাফ রিপোর্টার॥  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী “মুজিব বর্ষ” উপলক্ষে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কর্মসুচী হিসাবে দেশব্যাপী দেবালয়/আখডা/মন্দিরে বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ, মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে শ্রীশ্রী শ্মশান কালী কালীবাড়ি প্রাঙ্গন, সৈয়ারপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়।

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সাধারণ-সম্পাদক পংকজ রায় মুন্না, যুগ্ম-সাধারণ সম্পাদক দীপ্তেন্দু দাশ কাজল, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ শাখার সাংঘঠনিক সম্পাদক অজয় সেন, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ, মৌলভীবাজার সদর উপজেলা শাখার সভাপতি নির্মল কান্তি দেব, সাধারণ-সম্পাদক সুমেশ দাশ যীশু, বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক বিষ্ণু দেব প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com