নতুন করে জেলায় করোনায় আক্রান্ত ৫১ : মোট আক্রান্ত ৬৫৯ জন
July 11, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলায় প্রতিদিন করোনা ভাইরাসে সংক্রামন বৃদ্ধি পাচ্ছে। জেলায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫৯ জনে। শুক্রবার ১০ জুলাই সন্ধ্যায় সিভিল সার্জন ডাঃ তওহীদ আহমদ এ তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, এসব টেস্টের নমুনা ৭ জুলাই সংগ্রহ করা হয়েছিল। ১০ জুলাই শুক্রবার ৫১ জনের করোনা পজেটিভ এসেছে। যাদের মধ্যে জেলা সদরের ৩২ জন (উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স-১ ও ২৫০ শয্যা হাসপাতাল-৩১), রাজনগর ৩, কুলাউড়া ২, কমলগঞ্জ ৫, শ্রীমঙ্গল ৭, জুড়ি ২।
মৌলভীবাজারে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫৯ জনে। যাদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২৯৮ জন। আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করেন ১৩ জন ও করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩৬ জনের।



মন্তব্য করুন