সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের মৃত্যুতে আব্দুল মালিক তরফদার সোয়েব এর শোক
July 11, 2020,

স্টাফ রিপোর্টার॥ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামীলীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল সালিক তরফদার ভিপি সোয়েব।
তিনি এক বিবৃতিতে বলেন, আওয়ামী লীগ একজন ত্যাগী ও পরীক্ষিত নেতাকে হারালো। তিনি সাহারা খাতুনের আত্মার শান্তি কামনা করেছেন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাহারা খাতুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।



মন্তব্য করুন