করোনা উপসর্গ নিয়ে মোস্তফাপুরে এক বৃদ্ধের মৃত্যু : দাফন করলো তাকরীম ফাউন্ডেশন

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর গ্রামে করোনা উপসর্গ নিয়ে আমিন উল্লাহ তালুকদার নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি গত কয়েকদিন থেকে করোনা উপসর্গ জ¦র,কাশি ও স্বাসকষ্ট নিয়ে ভুগছিলেন। শনিবার ১১ জুলাই সকাল সাড়ে ৯ টায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। স্বাস্থ বিধি মেনে তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা কমিটি মৃতব্যাক্তির জানাজা ও দাফন সম্পন্ন করে।
মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফুর ইসলামের নির্দেশনায় তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন মৌলভীবাজার এর টিম প্রধান সাইফুল ইসলাম সরকার, সহকারী টিম প্রধান এস, এম গোলাম কিবরিয়া, সিনিয়র সদস্য, মাওলানা মাহফুজুর রহমান, সিনিয়র সদস্য, আলমগীর আহমদ, সিনিয়র সদস্য, মোঃ নিজাম উদ্দীন, সদস্য, শিপন মিয়া, সদস্য,সেলিম আহমদ উপস্থিত হয়ে সার্বিক সহযোগিতা করেন। সামাজিক দূরত্ব বজায় রেখে বিকাল ৫.৪৫ জানাজা সম্পন্ন হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজার নামাজে অংশ গ্রহন করেন তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন এর উপদেষ্টা, মৌলভীবাজার পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ আয়াছ আহমদ।
মৌলভীবাজার জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫৯ জনে। যাদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২৯৮ জন। আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করেন এ পর্যন্ত ১৩ জন ও করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩৬ জনের।



মন্তব্য করুন