মৌলভীবাজার জেলায় হার্ভার্ড ফুটবল একাডেমি’র ক্ষুদে ফুটবলাররা নতুন রেকর্ড গড়লো

July 11, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলায় নতুন এক রেকর্ড গড়লো মৌলভীবাজার হার্ভার্ড ফুটবল একাডেমি’র ক্ষুদে ফুটবলাররা।
১০ জুলাই শুক্রবার বিকাল ৩ টায় মৌলভীবাজার সদর হাসপাতালের সামনে থেকে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে ম্যারাথন দৌড়ের মাধ্যমে পৌছায় হার্ভার্ড ফুটবল একাডেমি’র ক্ষুদে ফুটবলাররা। যা অতিথে মৌলভীবাজার জেলায় কোনো দল, একাডেমি কিংবা কোনো সংস্থা হার্ভার্ড ফুটবল একাডেমির পূর্বে মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলে পৌঁছাতে পারেনি।
এদিকে মৌলভীবাজার হার্ভার্ড ফুটবল একাডেমি’র ক্ষুদে ফুটবলাররা শ্রীমঙ্গলে পৌছার পরে তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান শ্রীমঙ্গলের পাঞ্জেরী যুব সংগ, শ্রীমঙ্গল বন্ধু প্রতিদিন ও সাতগাঁও গণমূল্যায়ন পরিষদ। এসময় উপস্থিত ছিলেন পাঞ্জেরী যুব সংগের সভাপতি মানিক মিয়া, সাধারণ সম্পাদক সঞ্জু দাশ, বন্ধু প্রতিদিন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ নাছির আহমেদ, সাতগাঁও গণমূল্যায়ন পরিষদ সভাপতি মোঃ আবেদ আহমেদ এর পক্ষ থেকেও ফুলের শুভেচ্ছা শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের শ্রীমঙ্গল পৌর শাখার সাধারণ সম্পাদক সালেহ আহমদ চৌধুরীসহ আরো অনেকেই।এদিকে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান সিলেট বিভাগের সুনামধন্য গোলরক্ষক কাজী জায়েদ আহমেদ মনিসহ আরও অনেকেই। মৌলভীবাজার হার্ভার্ড ফুটবল একাডেমি’র ক্ষুদে ফুটবলারদের ফুল দিয়ে বরণ করার জন্য শ্রীমঙ্গলের পাঞ্জেরী যুব সংগ, শ্রীমঙ্গল বন্ধু প্রতিদিন ও সাতগাঁও গণমূল্যায়ন পরিষদের সভাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন মৌলভীবাজার হার্ভার্ড ফুটবল একাডেমি’র পরিচালক ও কোচ দেওয়ান মশিউর রেজা চৌধুরী রিপন। এবং মৌলভীবাজার জেলায় নতুন রেকর্ড গড়ায় মৌলভীবাজার হার্ভার্ড ফুটবল একাডেমি’র ক্ষুদে ফুটবলারদের অভিনন্দন জানান মৌলভীবাজার হার্ভার্ড ফুটবল একাডেমি’র পরিচালক ও কোচ দেওয়ান মশিউর রেজা চৌধুরী রিপন। এ
দিকে মৌলভীবাজার জেলায় নতুন এক রেকর্ড গড়ায় মৌলভীবাজার হার্ভার্ড ফুটবল একাডেমি’র ক্ষুদে ফুটবলারদের অভিনন্দন জানিয়েছেন মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর আনিছুজ্জামান বায়েছসহ আরও অনেকেই।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com