করোনায় ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

July 18, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলায় চাঁদনীঘাট ইউনিয়নে করোনায় ক্ষতিগ্রস্থ হতদরিদ্র ও কর্মহীন পরিবারের মাঝে জেলা আওয়ামীলীগ তথ্য ও গবেষনা সম্পাদক সজীব হাসান এর সৌজন্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার ১৮ জুলাই দুপুরে চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসাবে হতদরিদ্র ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। জেলা আওয়ামীলীগ নেতা সজীব হাসান এর সৌজন্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান ও জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদ দরিদ্র পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন।এ সময় আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় অতিথিরা বলেন করোনা পরিস্হিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সরকারের পাশাপাশি আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মিরা জনগনের পাশে দাঁড়িয়েছেন । জেলা আওয়ামীলীগ নেতা সজীব হাসান করোনার শুরু থেকে চাঁদনীঘাট ইউনিয়নের হতদরিদ্র ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছেন। এ ধরনের মানবিক কাযক্রম এর মধ্য দিয়ে ঐক্যবদ্ধভাবে করোনা পরিস্থিতি মোকাবিলা করার আহবান জানান অতিথিরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com