ডিবি পুলিশের হাতে প্রতারক ইলিয়াস আটক

July 18, 2020,

স্টাফ রিপোর্টার॥ অসহায় মানুষকে পথে বসানো প্রতারক চক্ররের মূলহোতা ইলিয়াস মিয়া (৬২) কে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার ১৬ জুলাই সন্ধ্যায় পুলিশ সুপারের নিদের্শনায় তাকে আটক করা হয়। ইলিয়াস মিয়া মৌলভীবাজার সদর উপজেলার বাউরভাগ গ্রামের ওয়ারিশ মিয়ার ছেলে।
জানাযায়, প্রতারিত আপনি শুধু বিয়েতে রাজী থাকবেন এবং টাকা দিবেন। প্রতারক চক্র আমেরিকার ভূয়া পরিচয় দিয়ে ভুলোমনা মানুষকে কাছে টানে। আমেরিকা প্রবাসী (ভূয়া) কোন কন্যাকে আপনার কাছে হাজির করবে। আমেরিকার পাসপোর্টধারী মেয়ের সাথে বিয়ে দিবে বলে এক অসহায় পরিবারের নিকট থেকে ৭,৫০,০০০ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের মূল হোতা ইলিয়াস মিয়া।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় এর পরিচালনায় সঙ্গীয় অফিসার এসআই কাজী আরিফ আহমেদ, এএসআই মুকুন্দ দেববর্মা, কং/১০২০ আতাউর রহমান, কং/৯৬ কর্নমনি দাসসহ বিশেষ অভিযান ডিউটি পরিচালনার সময় উক্ত প্রতারককে গ্রেফতার করা হয়। উক্ত প্রতারকের বিরুদ্ধে একাধিক অভিযোগ এলাকার লোকজন প্রকাশ করে। লোকজনের সাথে প্রতারণা করে জীবিকা অর্জনই তার নেশা ও পেশা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com