মৌলভীবাজারে ৫ মাসেও অজ্ঞাত লাশের পরিচয় মিলেনি, মামলার তদন্তভার সিআইডিকে হস্তান্তর

July 19, 2020,

বিকুল চক্রবর্তী॥ গিয়াসনগর ইউনিয়নের মৌলভী চা বাগানের একটি খাদ থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় মিলেনি দীর্ঘ ৫ মাসেও। ২২ ফেব্রুয়ারী অজ্ঞাত এই যুবকের লাশ উদ্ধার করে মৌলভীবাজার মডেল থানা পুলিশ। গত ৫ মাস ধরে লাশ বা এর হত্যার কোন রহস্য উদঘাটিত হয়নি। এ অবস্থায় গতকাল মামলাটি হস্তান্তর করা হয়েছে মৌলভীবাজার সিআইডি-এর হাতে।

এ মামলাটির নতুন করে তদন্তের দায়িত্ব নিয়েছেন সিআইডি এস আই আবু নওশের। তিনি জানান, মামলাটি জটিল এখন পর্যন্ত এর পরিচয় পাওয়া যায়নি। হত্যা রহস্য উদঘাটনের আগে প্রয়োজন তার পরিচয় খোঁজে বের করা। তিনি জানান, উদ্ধার হওয়া যুবকের বয়স হবে আনুমানিক ৩৩ থেকে ৩৬। তার দুই হাতে দুটি ট্যাটু ছিলো। একটিতে লেখা ইংরেজীতে রুমা। অন্যটিতে ইংরেজীতে আর + পি। ধারনা করা যাচ্ছে তার নামের প্রথম অক্ষর পি। বাংলায় প্রথম অক্ষর ‘প’। তার গায়ে লাল রং এর একিটি সাইকেল গেঞ্জি, একটি ছাই রং এর ফুলহাতা গেঞ্জি, একটি হাফ হাতা লাল জার্সি ও অপ হোয়াইট রং এর গেবাডিন পেন্ট এবং কালো মোজা পরিহিত ছিলো।

 তার গলায় আঘাতের চিহ্ন ছিলো। মুখে ও নাকে রক্ত ছিলো। তদন্ত কর্মকর্তা এস আই আবু নওশের এই লাশের পরিচয় বের করতে গণমাধ্যমের সহায়তা চেয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com