৮ নং কনকপুর ইউনিয়নকে মাদকমুক্ত রাখতে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার ৮নং কনকপুর ইউনিয়নকে মাদকমুক্ত রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় হয়েছে।
রোববার ১৯ জুলাই ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার জেলার পুলিশ সুপার ফারুক আহমেদ জেলায় যোগদানের পর থেকেই মাদকের উপর জিরো টলারেন্স’ ঘোষনা করেনস। এর পর থেকে জেলায় মাদক অভিযান কার্যক্রম থাকে। এর ধারাবাহিকতায় বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়।
করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত ঘোষিত কনকপুর ইউনিয়নকে মাদকমুক্ত রাখতে সম্প্রসারিত বিট পুলিশিং সংক্রান্ত মত বিনিময় সভা (বিট নং ১১) প্রত্যেকটি ইউনিয়ন কে মাদক মুক্ত রাখার ধারাবাহিকতায় মৌলভীবাজার সদর উপজেলার ৮নং কনকপুর ইউনিয়নে মাদক বিরোধী এবং করোনা সংক্রমন প্রতিরোধের লক্ষে পুলিশ কাজ করে যাচ্ছে।
৮নং কনকপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউর রহমান চৌধুরীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার মডেল থানার তদন্ত ওসি (দতন্ত) পরিমল দেব, সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, এএসআই মুহিবুর রহমান, ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডের ইউপি সদস্যসহ গন্যমান্য ব্যাক্তিবর্গরা।



মন্তব্য করুন