হযরত সৈয়দ শাহ মোস্তাফা (রহঃ) পৌর ঈদগাহের কাজ চলিতেছে
July 20, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরস্থ হযরত সৈয়দ শাহ মোস্তাফা (রহঃ) পৌর ঈদগাহের কাজ দ্রুতগতিতে চলছে।
১৯ জুলাই পৌর মেয়রের উপস্থিতিতে ঈদগাহের কাজ পরিদর্শন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা অধ্যক্ষ মুফতি শামছুল ইসলাম, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মিছবাউর রহমান, মোঃ ইউসুফ আলী, মোঃ আবুল হোসাইন খান, সৈয়দ রেজাউর রহমান সুমন, এম এমদাদুল হক মিন্টু , শেখ ইলিয়াস আলী সহ আরও অনেকেই।
পরে পৌর কনফারেন্স রুমে ধরকাপন এলাকার সৈয়দ শামিমুল ইসলামের পক্ষে সৈয়দ সেলিম হক ঈদগাহ উন্নয়ন কাজের জন্য অনুদানের চেক মেয়র মহোদয়ের হাতে তুলে দেন ।



মন্তব্য করুন