মৌলভীবাজারে করোনা উপসর্গ নিয়ে মৃতের সৎকারে ইকরামুল মুসলিমীন
July 20, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের জ্বর শ্বাসকষ্ঠ নিয়ে কাজল ভৌমিক নামে একজন সিলেটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার সৎকার করেছে ইকরামুল মুসলিমিন মৌলভীবাজার।
জানা যায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে আখাইলকুড়া ইউনিয়নের কর্মচিতা গ্রামের মৃত নিতেশ ভৌমিকের পুত্র কাজল ভৌমিক (৫৫) চিকিৎসাধীন অবস্থায় সিলেটে মারা যান। লাশ বাড়িতে নিয়ে এসে ২০ জুলাই সোমবার সকাল দশ ঘটিকায় তার নিজ বাড়ি এলাকায় সৎকারের ব্যবস্থা করে ইকরামুল মুসলিমিন মৌলভীবাজার।
ইকরামুল মুসলিমিন মৌলভীবাজার জেলার সভাপতি মৌলানা এহসানুল হক জাকারিয়া বলেন, এটি তাদের ৩য় সৎকার। এপর্যন্ত তারা মোট ১৫ টি দাফন-কাফন ও সৎকারের ব্যবস্থা গ্রহন করেছেন। এছাড়াও তারা ২৯ জনকে ফ্রি অক্সিজেন সার্ভিস প্রদান করেছেন।



মন্তব্য করুন