মৌলভীবাজারের নতুন করে ৩০ জনের করোনা শনাক্ত : মোট আক্রান্ত ৮৬৯ জন

স্টাফ রিপোর্টার॥ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পরীক্ষায় নমুনা পাঠালে আরও ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মৌলভীবাজার জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৮৬৯ জন।
সোমবার ২০ জুলাই দুপুরে মৌলভীবাজারের সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ১৯ জুলাই রোববার মৌলভীবাজারের শনাক্ত ৩০ জনের মধ্যে সদরে ৮জন, রাজনগরে ১ জন, শ্রীমঙ্গলে ৪ জন, জুড়ীতে ৩ জন এবং মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ১৪ জন রয়েছেন।
আক্রান্তের সাথে ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫ জন করোনা আক্রান্ত রোগী। সুস্থ হওয়া সকলেই কুলাউড়ার বাসিন্দা।
জেলায় মোট ৮৬৯ জন করোনা আক্রান্ত রোগীর মধ্যে জেলা সদরে ৪১ জন, রাজনগরে ৬০ জন, কুলাউড়ায় ১২৮ জন, বড়লেখায় ৬২ জন, কমলগঞ্জে ৮৮ জন, শ্রীমঙ্গলে ৯১ জন, জুড়ীতে ৭৫ জন এবং মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ৩২৪ জন রয়েছেন।
মৌলভীবাজার জেলায় করোনা আক্রান্ত ৮৬৯ জন। যাদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৪৩৩ জন। হাসপাতালে চিকিসাৎধীন আছেন ৬০ জন। পিসিআর ল্যাবে পরীক্ষায় পাঠানো রিপোর্ট আসার অপেক্ষায় রয়েছে প্রায় ৭০৩।
জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এ পর্যন্ত ১৫ জন ও করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৪২ জন।



মন্তব্য করুন