সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান মিজান এর ভাতিজা অভি আহমদ আর নেই

July 21, 2020,

স্টাফ রিপোর্টার॥ বাজরাকোনা নিবাসী মুরাদ আহমদ এর ছেলে এবং মৌলভীবাজার জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান মিজান এর ভাতিজা অভি আহমদ চিকিৎসাধীন অবস্থায় লাইফ লাইন হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন।
জানাযায়,দীর্ঘদিন সে ব্রেন টিউমারে অসুস্থ ছিল। চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৯ টায় লাইফ লাইন হাসপাতালে তার মৃত্যু হয়।
মরহুমের জানাজার নামাজ অদ্য বিকেল ৪ টায় উনার নিজ বাড়ি বাজরাকোনায় অনুষ্ঠিত হবে। উক্ত জানাজার নামাজে প্রত্যক মুসলমান ভাইদের শরিক হওযার জন্য তিনি অনুরোধ করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com