মডেল আবাসন প্রকল্পের আওতায় নির্মিত ঘরের শুভ উদ্বোধন

স্টাফ রিপোর্ট॥ “মুজিববর্ষে বাংলার মাটিতে একটি মানুষও গৃহহীন থাকবে না” প্রধানমন্ত্রীর এই অঙ্গীকার বাস্তবায়নে সমাজকল্যাণ পরিষদ, মৌলভীবাজার সদর উপজেলার অর্থায়নে একটি ঘর উপহার দেয়া হয়।
২১ জুলাই চা বাগান শ্রমিকদের জীবনমান উন্নয়নে মডেল আবাসন প্রকল্পের আওতায় নমিতা বুনার্জির জন্য নির্মিত ঘরটির শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুনুর রশীদ, মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, জনপ্রতিনিধি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ।
জেলা প্রশাসক বলেন আজকের দিনটি নমিতা বুনার্জির জীবনে স্মরণীয় হয়ে থাকবে। জরাজীর্ণ কুঁড়েঘরে, ঝড়-বৃষ্টিতে আর কষ্ট হবেনা আজকের দিনের পর থেকে। কারণ, নমিতা বুনার্জি তার পরিবার নিয়ে এখন থেকে নতুন পাকা ঘরে বসবাস করবেন।



মন্তব্য করুন