ব্যাংক অফিসার্স এসোসিয়েশন নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানায়

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলায় নবনিযুক্ত জেলা প্রশাসক মীর নাহিদ আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানান ব্যাংক অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
২৩ জুলাই বৃহস্পতিবার এসোসিয়েশনের সহ-সভাপতি ও ঢাকা ব্যাংক লিমিটেড মৌলভীবাজার শাখার ম্যানেজার মোহাম্মদ সদরুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের ম্যানেজার জিয়াবুল আলম, সোনালী ব্যাংকের ম্যানেজার খালেদ মুহাম্মদ ফরহাদ, এবি ব্যাংকের ম্যানেজার লিয়াকত আলী খান, ব্র্যাক ব্যাংকের ম্যানেজার সাইফুল আলম এবং বেসিক ব্যাংকের এক্সিকিউটিভ ম্যানেজার ও এসোসিয়েশনের সেক্রেটারী জুনেদ আহমদ খান।
এ সময় ব্যাংকার্স নেতৃবৃন্দেও পক্ষ থেকে এসোসিয়েশন কর্তৃক প্রকাশিত স্মরণিকা “আস্থা” এর একটি কপি জেলা প্রশাসকের হাতে তুলে দেওয়া হয়।
ব্যাংকার্স নেতৃবৃন্দকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে জেলা প্রশাসক করোনাকালীন পরিস্থিতি মোকাবেলাসহ সার্বিক বিষয়ে সকলের আন্তরিক অংশ গ্রহন কামনা করেন এবং নেতৃবৃন্দকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন।



মন্তব্য করুন