জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রনি করোনা ভাইরাসে আক্রান্ত

July 25, 2020,

স্টাফ রিপোর্টার॥ জীবন বড় বৈচিত্র্যময় বিশ্বব্যাপী মহামারী কোভিড-১৯,করোনাভাইরাস যখন গোটা পৃথিবী কে গ্রাস করেছে,তার থেকে রেহাই পায় নি বাংলাদেশ ও।

আর বাংলাদেশে যখন লকডাউন পরিস্থিতি চলমান ছিলো,যখন মানুষ খাদ্যের অভাবে অসহায় দিশেহারা।

তখন অসহায়,হত-দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে রাতের পর রাত,রাতের আধারে করোনাকালীন সময়ের প্রথম দিকেই ছুটে বেড়িয়েছেন একজন সহজ সরল,নির্লোভ,সৎ আদর্শবান মানুষ,যে মানুষটি ক্ষমতার উচ্চ শিখরে থেকে ও কোনদিন ক্ষমতার দাপট দেখায় নি।

যে মানুষ টি কখনোই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশ কে বিলীন করে নি,বরং নিজের আত্বীয় স্বজন,ভাই বন্ধুদের কাছে হাত পেতে,নিজের পরিবারের অর্থায়নে অসহায় হত-দরিদ্র,নিম্ম মধ্য বিত্তদের পাশে দাড়িয়ে ছিলেন,মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সফল সভাপতি মোঃ আসাদুজ্জামান রনি।

যার কাজই হলো অসহায়দের পাশে দাড়ানো,পরোপকারী একজন সাদা সিধে মানুষ,আজ সে নিজেই কোভিড-১৯,করোনাভাইরাসে আক্রান্ত।

তার সাথে মুঠোফোনে কথা বললে জানা যায়,স্বাভাবিক জ্বর ও কাশি হলে তিনি বিশেষঙ্গ ডাক্তার ডাঃ আব্দুল্লাহ আল মারুফ রাসেলের পরামর্শ নেন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে গতো ২২ তারিখে করোনা স্যাম্পল জমা দেন।

২৪ জুলাই শুক্রবার উনার শরীরে করোনা পজিটিভ রিপোর্ট আসে।

বর্তমানে তার শারিরীক অবস্থা ভালো,তিনি তার সুস্থতার জন্য তার দল বাংলাদেশ আওয়ামীলীগ মৌলভীবাজার জেলা শাখার সকল নেতৃবৃন্দ,জেলা যুবলীগ,জেলা ছাত্রলীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ,শুভানুধ্যায়ী,তার নিজ এলাকা রাজনগর উপজেলা ও ৭নং কামারঁচাক ইউনিয়নের সর্বস্তরের জনগনের কাছে,এবং পুরো জেলাবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com