করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক আন্দোলন পরিষদ হোমিও ঔষধ বিতরণ

July 26, 2020,

স্টাফ রিপোর্টার॥ করোনা প্রতিরোধে সামাজিক আন্দোলন পরিষদ মৌলভীবাজার কর্তৃক মানবদেহে করোনা ভাইরাস প্রতিরোধী হোমিও ঔষধ আর্সেনিকাম অ্যালবাম ৩০ ((Arsenicum album 30) ) বিতরণ করা হয়েছে।
২৫ জুলাই শনিবার বিকাল ৩টায় মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের রায়পুর অটোরিক্সা স্ট্যােন্ড ‘ইটা ইসলামী সমাজকল্যাণ সংস্থা’ (ইসকস) এর সার্বিক সহযোগীতায় সাধারণ মানুষের মধ্যে বিনামূল্যে এ ঔষধ বিতরণ করা হয়।
ইটা ইসলামী সমাজকল্যাণ সংস্থার সভাপতি মাও. ফয়জুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজন আহমদের পরিচালনায় সংস্থার কার্যালয়ে ঔষধ বিতরণের প্রাক্কালে করোনা ভাইরাস প্রতিরোধ ও আর্সেনিকাম অ্যালবাম ঔষধটি সেবনের নিয়মকানুন সম্পর্কে বক্তব্য রাখেন করোনা প্রতিরোধে সামাজিক আন্দোলন পরিষদ মৌলভীবাজার এর আহবায়ক, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট সরওয়ার আহমদ, সদস্য শ. ই. সরকার জবলু, ইটা ইসলামী সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা সিরাজুল ইসলাম কুটি, সহ-সভাপতি আলমগীর হোসেন, যুগ্ম সম্পাদক ফয়জুল ইসলাম ও আলী রাব্বি রতন।
উপস্থিত ছিলেন জুয়েল আহমদ, মুর্শেদ খান রাফি, ইশফাক খান সাদ, মিনহাজুল ইসলাম মাছুম, নাঈম আহমদ, বায়েজীদ আহমদ তানভীর, শিমুল আহমদ চৌধুরী, মাছুম চৌধুরী প্রমুখ।
বক্তব্য শেষে কয়েকজনকে মানবদেহে করোনা ভাইরাস প্রতিরোধী হোমিও ঔষধ আর্সেনিকাম অ্যালবাম ৩০ খাওয়ানোর পর উপস্থিত সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com