মৌলভীবাজার পৌরসভায় ৪ বছর থেকে সাবেক ৬ চেয়ারম্যানের নামে কোরবানি

August 2, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান পৌরসভার দায়িত্ব নেওয়ার পর থেকে পৌরসভার সাবেক ও প্রয়াত ৬ চেয়ারম্যানের নামে কোরবানি দিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় ২ আগস্ট রোববার সকালে ৬ চেয়ারম্যানের নামে গরু কোরবানী দেওয়া হয়।

ছয় মেয়রা হলেন, মরহুম সৈয়দ সরফরাজ আলী, আব্দুর রশিদ, আব্দুর রাজ্জাক, সাজাদ্দুর রহমান পুতুল, সৈয়দ মহসিন আলী, মোঃ মাহমুদুর রহমান।

মেয়র ফজলুর রহমান বলেন, ঈদের পরের দিন এ কোরবানি দেয়া হয় ৬ মেয়র ও এক নাম মহানবী রুসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামসহ ৭ উক্ত ৭ জনের নামে একটি গরু কোরবানি করা হয়।

কুরবানির গোস্ত পৌরসভার লেবারদের মাঝে বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com