ঈদের দিন বিকাল ৫টার মধ্যে শহরের কুরবানির বর্জ্য অপসারণ

স্টাফ রিপোর্টার॥ বিগত বছরগুলোর মতো এবারও বিকাল ৫টা থেকে ৬টার মধ্যে বর্জ্য অপসারণ কাজ শেষ হয়েছে। শহরে কোরবানির রক্ত-গন্ধ, বর্জ্য থাকবে না। কেউ যেন যত্রতত্র কোরবানির পশু জবাই করে পরিবেশ দূষণ না করেন এবং রাস্তাঘাটে, ড্রেনে, খাল বা ছড়ায় কোরবানির বর্জ্য না ফেলতে শহরবাসীর প্রতি আহবান জানান মেয়র।
বিকাল ৫ টা থেকে ৬ টার মধ্যে মৌলভীবাজার শহরের বর্জ্য অপসারণ হয় বলে জানিয়েছেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান। এই সময়ের মধ্যে শহরের রাস্তাঘাট-অলিগলি ঝকঝকে ও কোরবানির রক্তের বর্জ্য-গন্ধমুক্ত করা হয়। বর্জ্য অপসারণের পরপর জীবাণুমুক্তকরণে শহরজুড়ে জীবাণুনাশক স্প্রে করা হয়।
কেউ যেন যত্রতত্র কোরবানির পশু জবাই করে পরিবেশ দূষণ না করেন এবং রাস্তাঘাটে, ড্রেনে, খাল বা ছড়ায় কোরবানির বর্জ্য না ফেলতে আগে থেকের শহরবাসীর প্রতি আহবান জানান মেয়র।
মেয়র ফজলুর রহমান জানান, জ্যেষ্ঠ কাউন্সিলর মনবীর রায় মঞ্জুর নেতৃত্বে দুপুর ২ টা থেকে পৌরসভার ৯টি টিম বর্জ্য অপসারণ কাজ শুরু করে। এ টিমে আরো আছেন কাউন্সিলর স্বাগত কিশোর দাশ চৌধুরী, পৌরসভার উপ-সহকারি প্রকৌশলী রণধীর রায় কানু এবং কনজারভেন্সি ইন্সপেক্টর আব্দুল মতিন। মাঠে থেকে সার্বক্ষণিক বিষয়টি মনিটর করছেন মেয়র নিজে।
এদিকে করোনা পরিস্থিতিতে সরকারের নির্দেশনা অনুযায়ী ঈদগাহ বা খোলা মাঠে ঈদুল-আজহার জামাত হয়নি। ঈদুল-ফিতররের ধারাবাহিকতায় শহরের বিভিন্ন জামে মসজিদের ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
সকাল ৭ টায় হযরত সৈয়দ শাহ মোস্তফা (র.) দরগাহ মসজিদে নামাজ আদায় করেন স্থানীয় সংসদ সদস্য নেছার আহমদ আহমদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পৌর মেয়র ফজলুর রহমানসহ বিশিষ্টজনেরা।
এ সময় করোনা পরিস্থিতির কারণে সবাইকে মাস্ক পরে সামাজিক দূরত্ব বজায় আহবান জানান মেয়র। কেউ যেন যত্রতত্র কোরবানির পশু জবাই করে পরিবেশ দূষণ না করেন এবং রাস্তাঘাটে, ড্রেনে, খাল বা ছড়ায় কোরবানির বর্জ্য না ফেলতে নগরবাসীর প্রতি আহবান জানান।



মন্তব্য করুন