মৌলভীবাজারে নামমাত্র মূল্যে কোরবানির পশুর চামড়া বিক্রি

August 3, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের কোরবানির পশুর চামড়া নামমাত্র মূল্যে বিক্রয় হয়েছে। এতে করে এলাকার অসহায় দুস্থ ও এতিমরা ক্ষতিগ্রস্ত হলেন ।

জানা গেছে, বিভিন্ন এলাকায় কোরবানিদাতারা ফড়িয়া বা মৌসুমি ক্ষুদ্র ব্যবসায়ীদের নিকট তাদের কোরবানিকৃত বড় গরুর চামড়া ১০০-২০০ টাকা, মাঝারি চামড়া ৭০/৮০ টাকা এবং ক্ষেত্র বিশেষে এর চেয়েও কম দামে বিক্রয় করছেন। একটু ত্রুটিপূর্ণ চামড়া ৪০ টাকা থেকে ৬০ টাকায়ও বিক্রয় হয়েছে।

এদিকে ছাগলের চামড়ার ৬০/৭০টাকা করে বেচাকেনা হচ্ছে চামড়ার দাম না থাকায় পশু কোরবানিদাতাদের অনেকেই হতাশা প্রকাশ করেছেন। চামড়ার অর্থ না পেয়ে মলিন হয়ে গেছে বিভিন্ন এলাকার এতিমখানা, মাদ্রাসা, দুস্থ ও অসহায় মানুষের মুখ।

মৌসুমী ব্যবসায়ীদের মধ্যে দুই একজনের সঙ্গে কথা হলে তারা জানান, এলাকায় ক্ষুদ্র ক্রেতা ছাড়া চামড়ার অন্য কোনো ক্রেতা না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

এদিকে কোরবানির বর্জ্য অপসারণের কাজ শুরু করেন পৌরসভার বর্জ্য অপসারণ কাজে নিয়োজিত লোক। বেলা গড়ানোর সাথে পৌর মেয়র মোঃ ফজলুর রহমান নিজেই বিষয়টি তদারকি করতে শহরের বিভিন্ন স্থানে ছুটে যান এবং সন্ধ্যার আগেই মৌলভীবাজার শহরের বর্জ্য অপসারণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com