সিএনজি ও টমটম চালকরা অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

August 6, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে করোনাকালীন সময় থেকে এখন পর্যন্ত গণপরিবহন কম চলার কারনে দাপটের সহিত যাত্রীদের কাছ থেকে দ্বিগুন ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গিয়েছে। পবিত্র ঈদ উল আযহা সামনে রেখে সিএনজি ও টমটম শ্রমিকরা আর বেপরোয়া হয়ে উঠছেন। প্রতিদিনিই যাত্রীদের সাথে খারাপ আচরণ লেগেই আছে। চালক কে ভাড়া বেশি আদায় এর কথা জিজ্ঞাসা করিলে উত্তরে বলেন শারীরিক দূরত্ব ও পুলিশ আমাদেরকে ভাড়া আদায়ের নির্দেশনা দিয়েছে।

সরজমিনে দেখা যায় শারীরিক দুরত্বের কথা দূরের কথা পাঁচ ছয় জন যাত্রী নিয়ে যাতায়াত করছেন। যেখানে করোনাকালীন সময় মানুষের রোজগারের কোনো ব্যবস্থা নাই সেখানে সাধারণ যাত্রীদের কাছ থেকে দ্বিগুন ভাড়া আদায় করা হচ্ছে।

কমলগঞ্জ ও শমসেরনগর থেকে যাত্রীদের মৌলভীবাজার সদরে আসতে হলে একশত টাকা ভাড়া দিতে হয় । মুন্সিবাজার থেকে মৌলভীবাজার সদরে আসতে পঞ্চাশ টাকা দিতে হচ্ছে। মৌলভীবাজার সদরে যেখানে টমটম ভাড়া ছিল পাঁচ টাকা সেখানে নেয়া হচ্ছে দশটাকা

বিভিন্ন জায়গায় অনুসন্ধান করে  জানা যায় সব দিকে একি অবস্থা। নেয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া কিন্তু মানছেন না সরকারের নির্দেশনা।এমন কি শহরের ভিতরে ও  একি চিত্র দেখা যায়।

উল্লেখ্য যে পূর্বের ভাড়া ছিল কমলগঞ্জ উপজেলা থেকে জেলা সদরে পঞ্চাশ টাকা এবং মুন্সিবাজার থেকে পঁচিশ টাকা । যাত্রীরা আমাদেরকে জানান যে একশত টাকার বদলে আমাদের কাছ থেকে যদি করোনাকালিন সময়ে সত্তর টাকাও নেওয়া হত এবং পঞ্চাশ টাকার বদলে পাঁয়ত্রিশ টাকা নেওয়া হত তাহলে এত সমস্যা আমাদের হত না ।

সাধারন যাত্রীরা বলেন, যেখানে দুই থেকে তিন জন যাত্রী যাতায়াত করার কথা সেখানে পাঁচ ছয় জন যাত্রী নিয়ে যাতায়াত করা হচ্ছে । প্রশাসন যদি এ বিষয়ে সদয় দৃষ্টি দেন তাহলে সাধারণ মানুষ উপকৃত হবেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com