মৌলভীবাজারে বঙ্গমাতার জন্মবার্ষিকীতে আওয়ালীগের মিলাদ মাহফিল

August 8, 2020,

স্টাফ রিপোর্টার॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৮ আগস্ট বাদ যোহর হযরত সৈয়দ শাহ মোস্তফা (রঃ) দরগা জামে মসজিদে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ এমপি, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ ফজলুর রহমানসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com