বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার পৌরসভার উদ্যেগে দোয়ার অনুষ্ঠিত

August 9, 2020,

স্টাফ রিপোর্টার॥ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার পৌরসভার আয়োজনে আলোচনা সভা ও দোয়ার মাহফিল মৌলভীবাজার পৌরসভার হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

৮ আগস্ট শনিবার পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে উক্ত আলোচনা সভা ও দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার রাজনগর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য নেছার আহমদ এমপি। এছাড়া আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আলোচনা সভা ও দোয়ার মাহফিলে ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত সকলের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com