করোনাক্রান্ত জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমানের শরীরের উন্নতি

August 9, 2020,

স্টাফ রিপোর্টার॥ সাবেক গণপরিষদ’র সদস্য, কেন্দ্রীয় আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের শরীরের উন্নতি শুরু হয়েছে।

৯ আগস্ট রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন  জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ ফজলুর রহমান। তিনি বলেন, উনার শ^াসকষ্টে কোন সমস্যা হচ্ছেনা। বর্তমানে তার শরীরের অন্যান্য কোন সমস্যা মেলেনি। শুধু শনিবার থেকে তার শরীরে জ¦র ১০০/৯৮ তাপমাত্রা উঠানামা করছে। বর্তমানে তার সার্বিক অবস্থা ভাল দেখা যাচ্ছে।

গেল বুধবার বিকেলে বর্ষীয়ান এ রাজনীতিবিদের শরীরে করোনা পজেটিভ ধরা পড়লে প্রধানমন্ত্রীর নির্দেশে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ওই রাতেই বাংলাদেশ বিমান বাহিনীর মৌলভীবাজার রাডার ইউনিট থেকে করোনা রোগীবাহী এয়ার এম্বুল্যান্সে করে ঢাকাস্থ বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এদিকে পরিবার সূত্রে জানা গেছে, তিনি গত কয়েকদিন ধরে করোনার উপসর্গ জ¦র ও কাশিতে ভুগছিলেন। ৫ আগষ্ট বিকেলে তার করোনার রিপোর্ট পজিটিভ আসে। তার অসুস্থতার বিষয়টি প্রধানমন্ত্রী জানার পর উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে ঢাকায় পাঠানোর  নির্দেশ দেন। পরে রাতেই এয়ার এম্বুল্যান্সে করে ঢাকা নেওয়া হয়। বিমান বাহিনীর মৌলভীবাজার রাডার ইউনিট পর্যন্ত বর্ষীয়ান এ রাজনীতিবিদকে উন্নত চিকিৎসায় এগিয়ে দিতে যান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ ফজলুর রহহমান সহ অন্যান্যরা।

মৌলভীবাজারের সিভিল সার্জন ডাঃ তৌউহীদ আহমদ বলেন, মৌখিকভাবে ল্যাব থেকে নিশ্চিত হয়েছি তিনি করোনা পজিটিভ। ৪ আগষ্ট আজিজুর রহমানের নমুনা কালেকশন করা হয়।

আজিজুর রহমান কর্মজীবনে বর্তমানে মৌলভীবাজার জেলা পরিষদ ও রেডক্রিসেন্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। পরিবারের পক্ষ থেকে রোগমুক্তির জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন ।

এ বিষয়ে মৌলভীবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী নির্দেশে তড়িৎ ব্যবস্থাপনায়, সশস্ত্র বাহিনী বিভাগের সহযোগীতা ও জেলা প্রশাসনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে করোনা ভাইরাসে আক্রান্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, স্বাধীনতা পুরস্কারে ভূষিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উন্নত চিকিৎসার জন্য এয়ার এম্বুল্যান্সে করে পাঠানো হয়।  জেলা প্রশাসন, মৌলভীবাজার এর সকল সদস্য জাতির এ সূর্য সন্তানের নিরাপদ যাত্রা ও রোগমুক্তির জন্য সকলের নিকট দোয়া প্রার্থী হয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com