এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অনুমোদন

August 9, 2020,

স্টাফ রিপোর্টার॥ প্রয়াত অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ বাংলাদেশ এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

৭ আগষ্ট শুক্রবার বিকেলে মৌলভীবাজারস্ত পাচঁতারকা মানের দুসাই রির্সোটের এম সাইফুর রহমান কনভেনশন হলের বোর্ড রুমে সংগঠনের জরুরী সভায় ২১ সদস্য বিশিষ্ট ওই কমিটির অনুমোদন দেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক প্রয়াত অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান এর জ্যৈষ্ঠপুত্র সাবেক এমপি এম নাসের রহমান।

সভার শুরুতে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের উপদেষ্ঠা ও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক উপ উপ-পরিচালক ডা: আব্দুল মতিন এর মৃত্যুতে শোক প্রকাশ করে তাঁর রুহের মাগফেরাত কামনা করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মতিন চৌধুরীর সঞ্চলনায় ও সিনিয়র সদস্য মোঃ বদরুল আলম এর সভাপতিত্বে সদ্য বিদায়ী কমিটির সদস্যরা উন্মুক্ত আলোচনায় অংশ নেন। জরুরী সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে প্রয়াত অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান এর নানা উন্নয়ন কর্মকান্ডের স্মৃতিচারণ ও সংগঠনের সদস্যরা মানুষের কল্যাণে কাজ করতে দিকনির্দেশামূলক বক্তব্য দেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও সাবেক এমপি এম নাসের রহমান। সভায় সর্বসম্মতিক্রমে ২১ সদস্য বিশিষ্টি কমিটির সদস্যদের নাম প্রস্তাব ও সমর্থন করলে যাচাই বাচাই শেষে প্রধান পৃষ্ঠপোষক তা অনুমোদ দেন।

নবনির্বাচিত কমিটির সদস্যরা হলেন: সভাপতি: সৈয়দ তৌফিক আহমদ,সহ-সভাপতি: মো: বদরুল আলম, সহ-সভাপতি: ডা: দিলশাদ পারভীন। সাধারণ সম্পাদক: এডভোকেট আব্দুল মতিন চৌধুরী, যুগ্ম সম্পাদক আমিন উদ্দিন বাবু, যুগ্ম সম্পাদক: আজিজুর রহমান মনির। কোষাধ্যক্ষ: সৈয়দ হুমায়েদ আলী শাহীন, প্রচার ও প্রকাশনা  সম্পাদক মু.ইমাদ উদ দীন। সদস্য: মো: মুজিবুর রহমান (হাজি মুজিব) কমলগঞ্জ, মো: নাসির উদ্দিন মিঠু (জুড়ী), মহসীন মিয়া মধু (শ্রীমঙ্গল),শওকতুল ইসলাম শকু (কুলাউড়া),শরীফুল হক সাজু (বড়লেখা), নুরুল ইসলাম সেলু (রাজনগর), মো: আতিকুর রহমান (বড়লেখা), আব্দুল লতিফ কাউসার (মৌলভীবাজার সদর), আব্দুল কাদির সুহেল (মৌলভীবাজার সদর), মো: ছালেহ আহমদ জুবায়ের (মৌলভীবাজার সদর), এডভোকেট হাফেজ মাওলানা আব্দুল আলীম,এডভোকেট সালেহ আহমদ রিপন, নুরুল ইসলাম তালুকদার শেকুল।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com